পল্লী উন্নয়ন বিষয়ে এ যাবৎ অর্জিত সাফল্যকে ধারণ করে চাহিদার নিরিখে পল্লী উন্নয়ন বিষয়ে সময়োপযোগী নতুন নতুন কৌশলের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা ;
পল্লী উন্নয়ন বিষয়ক গবেষণা ও প্রায়োগিক গবেষণাকে উৎসাহিত করা;
পল্লী উন্নয়ন সংক্রান্ত কেন্দ্রীয় ডাটাবেইজ তৈরি করা এবং এ বিষয়ের সাথে সংশ্লিষ্ট দেশীয়, আঞ্চলিক/আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে যোগসূত্র স্থাপন করা;
সময়ের চাহিদার সাথে সংগতি রেখে সমবায় পদ্ধতিকে যুগোপযোগী করা;
সমবায়ীদের প্রশিক্ষণ দানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা;
প্রশিক্ষণের মাধ্যমে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মদক্ষতা বৃদ্ধি করা।