山 অধ্যাপক আবদুল মজিদ কলেজে ৩ দিনব্যাপী মেলা উদ্বোধন আজ



ভাষা শহীদদের স্মরণে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুরে অবস্থিত অধ্যাপক আব্দুল মজিদ কলেজে প্রতি বছরের মতো এবারো বই মেলার আয়োজন করা হয়েছে। এফবিসিসিআইর সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় আনুষ্ঠানিক ভাবে তিনদিন ব্যাপী এই বই মেলা উদ্বোধন করার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন কলেজ প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ। বুধবার দুপুরে মেলার মাঠ ঘুরে দেখা যায়, একুশে বই মেলাকে ঘিরে কলেজ মাঠকে এবার অন্যরকম আঙ্গিকে সাজানো হয়েছে। বই মেলাকে সামনে রেখে ওই এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কলেজ অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী জানান, তিনদিন ব্যাপী বই মেলার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এবারের মেলায় আপাতত ৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। আলোচনা সভা ছাড়াও প্রতিদিনই রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।  

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.