✌ মুরাদনগরে ব্যক্তিগত উদ্যোগে তোরণ নির্মাণ কাজের উদ্বোধন ✌


   কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের চন্দনাইল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট শুধাংশু রঞ্জন সাহার ব্যক্তিগত অর্থায়নে তোরণ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে চন্দনাইল সাহা পাড়ায় যাওয়ার রাস্তায় ‘স্বর্গীয় রাজমোহন তোরণ’ নির্মাণ কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল।
✌  মুরাদনগরে ব্যক্তিগত উদ্যোগে তোরণ নির্মাণ কাজের উদ্বোধন ✌
✌  মুরাদনগরে ব্যক্তিগত উদ্যোগে তোরণ নির্মাণ কাজের উদ্বোধন ✌✌


এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রীকাইল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শংকর সাহা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, যুবলীগ নেতা ইকবাল বাহার, কাউছার আলম, ইবরাহিম খলিল, আব্দুল কুদ্দুস ও সুমন মিয়া প্রমুখ। ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, দৃষ্টিনন্দন এ তোরণটি নির্মাণে ব্যয় হবে ১০ লাখ টাকা।

তোরণটি নির্মিত হলে ওই এলাকার পরিবেশ আরো সুন্দর হবে। এ ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে ২ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন শ্মশান খলার বিভিন্ন স্থাপনা ও সরকারি ভাবে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন পেন্নই দাখিল মাদরাসার ৪ তলা ভবন পরিদর্শণ করেন।23  02  2020

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.