কোম্পানীগঞ্জ বাজারকে ইজারা মুক্ত করে দিলেন ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।।

কোম্পানীগঞ্জ বাজারকে ইজারা মুক্ত করে দিলেন ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।।


এন এ মুরাদ, মুরাদনগর।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজারের প্রায় ২ হাজার ব্যবসায়ীদের ইজারা মুক্ত করে দিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
কুমিল্লা-সিলেট পাশে কোম্পানীগঞ্জ বাজার। উপজেলার সাড়ে ছয় লক্ষ জনপদের প্রাণ কেন্দ্র কোম্পানীগঞ্জ বাজরে পার্শবর্তী  নবীনগর, হোমনা, বাঞ্ছারামপুর, কসবা, বি-পাড়া, দেবিদ্বার থানার পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের একটা অংশ এই বাজারে আসে।
মঙ্গলবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের পক্ষ থেকে সকল দোকানকে ইজারা মুক্ত করে দেয়ার ঘোষণা দেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সরকার। তার পর থেকে বেশ আনন্দিত কোম্পানীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীরা।
বাজারের ভাসমান খুচরা ব্যবসায়ীরা  বলেন, করোনার কারনে দোকানের বেচা বিক্রি  বন্ধ প্রায়। আমাদের এই দুঃসময় বাজার ইজারা মুক্তর খবর সত্যি আনন্দের। দোয়া করি আল্লাহ যেন আমাদের এমপি সাবেরে নেক হায়াত দান করে।
ইজারাদার মোঃ জাহাঙ্গীর আলম সরকার বলেন, মাননীয় এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের নির্দেশে মাহে রমজানের পুরো মাস কোম্পানীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীদের কাছ থেকে কোন প্রকার ইজারা নেয়া হবে না। রমজান মাসের শেষে এমপি মহোদয়ের পরবর্তী নির্দেশনা নিয়ে ইজারা আদায়ের সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.