হোমনায় অপসংস্কৃতি রোধে ডিজে পার্টিকে অর্থদণ্ড


 মো. আবুল বাশার সরকার //

হোমনায় অপসংস্কৃতি নামক ডিজে পার্টির উৎপাতে অতিষ্ট মানুষ। স্থল ও নৌ পথে উচ্চ শব্দে হর্ন বাজিয়ে এদের উদ্দাম আনন্দে রাত-দিন দুর্বিষহ করে তুলেছিল মানুষের জীবন। 

বুধবার  ডিজে পার্টির  এক আয়োজককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলার চান্দেরচর ইউনিয়নের নাগেরচরের তিতাস নদীতে উচ্চ শব্দে মাইক বাজিয়ে গণ উপদ্রব সৃষ্টি করায় ভাষানিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য জসীম উদ্দিনের ছেলে আবদুল্লাহকে (২৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০(দশ)হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  রুমন দে এই দণ্ড দেন। 

স্থানীয়রা জানায়, আবদুল্লাহ এলাকায় একজন বখাটে প্রকৃতির ছেলে। তার আচরণে এলাকার মানুষও অতিষ্ট। তার শাস্তি হওয়া উচিত। 

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুমন দে বলেন,  বিকাল পাঁচটায় চান্দেরচর ইউনিয়নের নাগেরচরের তিতাস নদীতে উচ্চ শব্দে মাইক বাজিয়ে গণ উপদ্রব সৃষ্টি করায় মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে আয়োজক আবদুল্লাহকে  দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.