কোম্পানিগঞ্জ থেকে নবীনগর যাওয়ার ক্ষেত্রে সতর্ক হউন

Viral news bd #


online verson

কোম্পানিগঞ্জ থেকে নবীনগর যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন,চলছে অভিনব প্রতারণা।নবীনগর কোম্পানীগঞ্জ সড়কে চলাচলরত যাত্রীরা একটু সতর্ক ও সাবধান থাকবেন। কেননা, এই সড়কে যাত্রীবেশে ছিনতাইকারী থাকার খবর পাওয়া গেছে। সিএনজিতে যাত্রীবেশে ছিনতাইকারীদের সাথে বোরখা পড়া নারী সদস্যও থাকে। সবচেয়ে ভয়ংকর তথ্য হলো, সিএনজির ড্রাইভারও ওই ছিনতাইকারী দলেরই একজন সদস্য।

বন্ধুরা,
গতকাল রবিবার জল্লা গ্রামের রাবেয়া খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা বাঙ্গরা থেকে একটি সিএনজিতে নবীনগর আসছিলেন। পথে সিএনজিতে থাকা দুজন যাত্রীবেশী ছিনতাইকারী (একজন বোরখা পড়া নারীসহ) ড্রাইভারের সহযোগিতায় কড়ইবাড়ির কাছে এসে রাবেয়া খাতুনের গলার চেইন, কানের দোলসহ সর্বস্ব কেড়ে নিয়েছে।
রাবেয়া খাতুনের ছেলে নবীনগর বাজারের সালাম রোডের সুন্দরী গার্মেন্টসের মালিক বাবুল মিয়া কিছুক্ষণ আগে আমার কাছে ঘটনাটির বর্ণনা দিয়ে গেছেন।
বিষয়টি মৌখিকভাবে নবীনগর থানার ওসি মহোদয়কে অবগত করানো হয়েছে।

জনস্বার্থেঃ নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.