হোমনায় শিক্ষকের মৃত্যু


মো. আবুল বাশার সরকার

কুমিল্লার হোমনা উপজেলার  কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র  শিক্ষক  ও দুলালপুর ইউনিয়নের বাহের কালমিনা  (বৈদ্যারকান্দি) গ্রামের মো.রফিকুল ইসলাম (৫৫)  আর নেই। তিনি আজ সোমবার ১০ টায়  হৃদরোগে আক্রান্ত হয়ে হোমনা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে   ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।  মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী ও শিক্ষার্থী রেখে গেছেন।মরহুমের জানাযার নামাজ বাদ আসর বাহের কালমিনা বাজার মাঠে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে হোমনা উপজেলা  শিক্ষকবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে আসে।  শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক  ও সমবেদনা প্রকাশ করেন শিক্ষক ও  সুশীল সমাজ ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.