ঘরে বসেই এইচএসসির ফরম ফিলাপ

    ঘরে বসেই চলছে এইচএসসির ফরম পূরণ। ১২ আগস্ট শুরু হয়েছে। কেবল অনলাইনে ফরম পূরণের কাজ চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত।  শনিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে ফরম পূরণ ও পরীক্ষার ফি সম্পূর্ণরূপে অনলাইনে দিতে হবে। কোনো অবস্থাতেই পরীক্ষার্থী বা তার অভিভাবককে প্রতিষ্ঠানে সশরীরে যেতে বলা যাবে না। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

১৫ জুলাই শিক্ষামন্ত্রী দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে আটকে থাকা চলতি বছরের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে না নিয়ে শুধু বিভাগভিত্তিক (গ্রুপ) তিনটি নৈর্বাচনিক বিষয়ে নেওয়া হবে। পরিস্থিতি অনুকূলে এলে এ বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা হবে। আর আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন হবে এসএসসির ক্ষেত্রে জেএসসি ও সমমান এবং এইচএসসির ক্ষেত্রে এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ‘বিষয় ম্যাপিং’ করে। আর করোনার কারণে পরীক্ষা একান্তই নিতে না পারলে অ্যাসাইনমেন্ট এবং বিষয় ম্যাপিংয়ের ভিত্তিতে ফল মূল্যায়ন করা হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.