সরাইলে বালুর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

নারায়ন চক্রবর্ত্তী, সরাইল প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে সড়কের পাশে ভ্যানগাড়িসহ খাদে পড়ে সাগর মিয়া (২০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামের নান্নু মিয়ার ছেলে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান,সকালে সাগর মিয়া বেকারি রুটি-বিস্কুট নিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ করতে ভ্যানগাড়ি চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে সরাইলে দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক দিয়ে দ্রুত গতির বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িসহ সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.