মানুষের বয়সভেদে ঘুমানোর সময়ও আলাদা হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে এই ঘুমানোর সময়টা দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা। পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের ক্ষেত্রে দিনে সাত থেকে আট ঘণ্টা ঘুমানোই যথেষ্ট।
আবার বেশিক্ষণ ঘুমানোর চেয়ে কতটুকু ঘুম শরীরের পক্ষে ভালো, এটাও বিবেচনায় আনতে হবে। দিনের বেলায় যদি ঘুমানোর অভ্যাস থাকে তো তা বাতিল করুন। দিনের বেলার ঘুম শরীরে বাড়তি মেদ জমায় এবং আলস্য আনে।