মুরাদনগরে সনদ জালিয়াতির অভিযোগে শিক্ষক গ্রেফতার

https://www.maminmollah.xyz/
 মুরাদনগরে সনদ জালিয়াতির অভিযোগে শিক্ষক গ্রেফতার 


মমিন মোল্লা, মুরাদনগর,কুমিল্লা//

 মুরাদনগরে সনদ জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র দায়ের করা মামলায় নজরুল ইসলাম(৩৬) নামের এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাইড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত নজরুল ইসলাম বাইড়া মো: আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজের কম্পিউটার শিক্ষক ও বাইড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকী ইউনিয়নের বাইড়া গ্রামের আবুল কাশেমের ছেলে নজরুল ইসলাম ২০০৪সালে শিক্ষা মন্ত্রনালয়ের অধিনে জাতীয় বহুভাষী সাটলিপি প্রশিক্ষন ও গবেষণা একাডেমি (নট্রামস) এর নাম ব্যবহার করে বহুভাষী শর্টহ্যান্ড বিষয়ক জাল প্রশিক্ষন সনদ (সিরিয়াল-১৪২১৫, রেজি:১৩৬২১) তৈরী করে বাইড়া মো. আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজে চাকুরী গ্রহন করেন। ভূয়া ও জাল সনদ দিয়ে চাকুরী গ্রহনের মাধ্যমে তিনি ২০০৪ সাল থেকে ২০১৭সাল পর্যন্ত বেতন ভাতা ও সরকারি অনুদান (এমপিও) বাবত মোট ১৬লক্ষ ১হাজার সাত টাকা উত্তোলন করেন।  




২০১৮সালে দুদক ঘটনার সত্যতা পেয়ে ভূয়া সনদ ব্যবহার করে চাকুরী গ্রহনের মাধ্যমে প্রতিষ্ঠান ও সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগে দুর্নীতি দমন কমিশন কুমিল্লা জেলা কার্যালয়ে উপ-সহকারী পরিচালক মোস্তফা বোরহান উদ্দিন আহাম্মদ বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার একমাত্র অভিযুক্ত ও পরোয়ানা ভুক্ত আসামী নজরুল ইমলামকে গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন দুদকের মামলায় বিজ্ঞ আদালতের জারিকরা গ্রেপ্তারি পরোয়ানা মোতাবেক আসামিকে আটক করে শুক্রবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.