জাতীয়
বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের
সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের
কোভিড-১৯ এর টিকা
নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
যারা এখনো টিকা নেননি,
তাদের আগামী ২৭ সেপ্টেম্বরের
মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন
করে কোভিড-১৯ এর
টিকা নিতে নির্দেশনা দেওয়া
হয়েছে।
বৃহস্পতিবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ
সংক্রান্ত জরুরি নির্দেশনা অধিভুক্ত
সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে
।
নির্দেশনায় বলা হয়েছে, যে
সব শিক্ষার্থীর বয়স ১৮ বা
এর বেশি এবং যাদের
জাতীয় পরিচয়পত্র নেই, তাদের আগামী
৩ কার্যদিবস অর্থাৎ
২১ সেপ্টেম্বরের মধ্যে জন্মনিবন্ধন সনদ
সংগ্রহ করে এর নিবন্ধিত
নম্বর সংশ্লিষ্ট লিংকে প্রবেশ করে
দিতে হবে। সনদ
প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থী যাতে স্থানীয় পর্যায়ে
কোভিড-১৯ এর ভ্যাক্সিন
পেতে পারে সে লক্ষ্যে
জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ পদক্ষেপ গ্রহণ
করবে।
এতে আরও বলা হয়েছে,
যারা ইতিমধ্যে টিকার প্রথম/দ্বিতীয়
ডোজ গ্রহণ করেছেন, তাদের
তথ্য অতিসত্ত্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর
জন্য বলা হয়েছে।