জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরাসরি ক্লাস একুশে অক্টোবর

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২১ অক্টোবর থেকে অনলাইনের পাশাপাশি শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম শুরু হবে।এ সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়েছে, সরাসরি ক্লাস শুরু হওয়ার আগে অবশ্যই কলেজের শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগারসহ পুরো ক্যাম্পাস যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ক্লাস নেওয়ার উপযোগী করতে হবে।

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কোভিড-১৯ টিকা গ্রহণ (প্রয়োজনে কলেজ টিকাদান কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ), স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিকভাবে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব রক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও সচেতনতা বজায় রাখার জন্যও বলা হয়েছে কলেজগুলোকে। 

করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর স্কুল খুলে দিয়েছে সরকার।

এরপর ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া যাবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলতে শুরু করেছে। রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.