Fire at Abul Shah shrine in Muradnagarমুরাদনগরে আবুল শাহ্ মাজারে আগুন

কুমিল্লার  কামাল্লা গ্রামে মোহাম্মদীয়া দরবার শরীফের আবুল শাহ্ এর মাজারে এক অগ্নিকান্ডে দুইটি ঘরসহ ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা ও সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার কামাল্লা উত্তর পাড়া আমলীতলা পুলের ঘাট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ মোহাম্মদীয়া দরবার শরীফের আবুল শাহ্ এর মেয়ে ফাতেমা আক্তার। 
এসময় আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে একই গ্রামের আব্দুর রবের ছেলে সিরাউদ্দিন গুরুত্বর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে মাজারের সাথে থাকা আবুল শাহ্ এর মেয়ে ফাতেমা আক্তারের ঘরে প্রতিদিনের মতো মোমবাতি জ্বালিয়ে পাশের বাড়ীতে টেলিভিশন দেখতে যান। এর কিছুক্ষণ পরেই ফাতেমার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আশেপাশে ছড়িয়ে পড়ে। 
এ সময় মুরাদনগর ফায়ার সার্ভিসে ফোন করলে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ততক্ষণে মাজারের একটি অংশসহ ফাতেমার বসতঘর পুড়ে যায়।
এ বিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেন জানান, আমরা খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছার কিছুক্ষণ আগে মোবাইল ফোনে জানানো হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে এসেছে।মমিন মোল্লা,মুরাদনগর,কুমিল্লা।।

Add caption

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.