সুনানে নাসাই
সুনানে নাসাই অন্যনামে আস সুনানুস সগীর একটি হাদিস গ্রন্থ। এটি মুসলমানদের অন্যতম ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে একটি হাদিস গ্রন্থ। [১]
বর্ণনা
সুনানে নাসাই সিহাহ সিত্তাহের অন্যতম একটি হাদিস গ্রন্থ। এই গ্রন্থের সংকলনকারী ইমাম নাসাই (র:) [২] ।
হাদীসের প্রকারভেদ
সুনানে নাসায়ী – লেখক ইমাম নাসাই (র:)। এ গ্রন্থে শরয়ী বিধি-বিধান সংক্রান্ত হাদিসসমূহ ব্যাপকভাবে সংরক্ষিত করা হয়েছে। ফিকহী আইন-বিধান ও মাসআলা-মাসায়েলের একটি উত্তম উৎস এ গ্রন্থ। সহীহ দুর্বল উভয় প্রকার হাদীস রয়েছে। [২]