ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এর জীবনী

 [৫]

জন্মসম্পাদনা

মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি আব্বাসীয় খলিফা আল-মামুনের শাসনামলে জন্মগ্রহণ করেছেন। তার জন্মসাল হিসেবে ২০৯ হিজরি (৮২৪/৮২৫ খ্রিষ্টাব্দ) উল্লেখ পাওয়া যায়।[১৫][১৬][১৭] তবে আয-যাহাবি বলেছেন যে আত-তিরমিজি ২১০ হিজরির (৮২৫/৮২৬ খ্রিষ্টাব্দ) কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেছেন।[৫] তাই কিছু সূত্রে তার জন্মসাল ২১০ হিজরি উল্লেখিত হয়েছে।[৪][১৮] কিছু সূত্র মোতাবেক তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন।[১৯] তবে অন্যদের মতে তার জন্মস্থান তিরমিজ। এটি বর্তমানে উজবেকিস্তানের দক্ষিণে অবস্থিত।[১৫] এ বিষয়ে তিরমিজ বিষয়ক মতটি সবচেয়ে শক্ত।[৫] বিশেষত তিনি তিরমিজের একটি উপশহর বুগ গ্রামে জন্মগ্রহণ করেন, একারণে তার নিসবাত হিসেবে "আত-তিরমিজি" ও "আল-বুগি" এসেছে।[১৬][১৮][২০][২১]

হাদিস অধ্যয়নসম্পাদনা

আত-তিরমিজি ২০ বছর বয়সে হাদিস অধ্যয়ন শুরু করেন। ২৩৫ হিজরি (৮৪৯/৮৫০ খ্রিষ্টাব্দ) থেকে শুরু করে হাদিস সংগ্রহের জন্য তিনি খোরাসানইরাক ও হেজাজ সফর করেছেন।[৪][৯][১০] তার শিক্ষক ও যাদের কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে রয়েছেন:

তৎকালীন সময়ে আত-তিরমিজির জন্মস্থান খোরাসান জ্ঞানচর্চার কেন্দ্র ছিল। এখানে ব্যাপক সংখ্যক মুহাদ্দিসের আবাস ছিল। আত-তিরমিজির সফর করা অন্যান্য জ্ঞানচর্চার কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ইরাকি শহর কুফা ও বসরা। আত-তিরমিজি ৪২ জন কুফি শিক্ষকের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। তার জামি গ্রন্থে তিনি অন্যান্য যেকোন শহরের শিক্ষকদের চেয়ে কুফার শিক্ষকদের বর্ণনা বেশি ব্যবহার করেছেন।

আত-তিরমিজি ইমাম বুখারীর ছাত্র ছিলেন। বুখারীও খোরাসানের বাসিন্দা ছিলেন। আয-যাহাবি লিখেছেন, "তার হাদিসের জ্ঞান আল-বুখারীর কাছ থেকে এসেছে।"[১৫] আত-তিরমিজি তার জামি গ্রন্থে ইমাম বুখারীর নাম মোট ১১৪ বার উল্লেখ করেছেন। হাদিসের বর্ণনায় বিবরণ বা বর্ণনাকারীদের তারতম্যের উল্লেখের সময় তিনি ইমাম বুখারীর কিতাব আত-তারিখকে সূত্র হিসেবে ব্যবহার করেছেন। তিনি ইমাম বুখারীকে ইরাক বা খোরাসানে হাদিসের ক্ষেত্রে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বলে প্রশংসা করেছেন। তার কাছে ইমাম আবু হানিফার ফতোয়া উল্লেখের জন্য নির্ভরযোগ্য সূত্র ছিল না বিধায় ফকিহদের অভিমত বর্ণনার সময় তিনি আবু হানিফার নাম উল্লেখ করেননি। এর পরিবর্তে তিনি "কুফার কিছু ব্যক্তি" বলে উল্লেখ করতেন।[১৪] ইমাম বুখারীও আত-তিরমিজিকে উচ্চ মর্যাদা দিতেন। বলা হয় যে তিনি আত-তিরমিজিকে বলেছিলেন, "আপনি আমার কাছ থেকে যতটা না উপকৃত হয়েছেন তার চেয়ে আমি আপনার কাছ থেকে বেশি উপকৃত হয়েছি"। তার প্রণীত সহিহ বুখারীতে তিনি আত-তিরমিজির বর্ণিত দুইটি হাদিস লিপিবদ্ধ করেছেন।[১৪][১৫]

আত-তিরমিজি এছাড়াও আবু দাউদ ও মুসলিমের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন[১৪] মুসলিমও তার সহিহ মুসলিম গ্রন্থে আত-তিরমিজির বর্ণিত হাদিস লিপিবদ্ধ করেছেন।[১৫]

এ. জে. উয়েনসিঙ্ক বলেছেন যে আহমাদ ইবনে হানবাল আত-তিরমিজির শিক্ষক ছিলেন।[৯][১৪] তবে হুসেনের মত আত-তিরমিজি কখনো বাগদাদ যাননি এবং তিনি আহমাদ ইবনে হানবালের কোনো বক্তৃতায় অংশ নেননি। তাছাড়া আত-তিরমিজি তার জামি গ্রন্থে সরাসরি কখনো আহমাদ ইবনে হানবালের বর্ণনা লিপিবদ্ধ করেননি।[১৪]

আত-তিরমিজির কিছু শিক্ষক ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ ও আন-নাসাইয়েরও শিক্ষক ছিলেন।

বইসম্পাদনা

  • আল-জামি আল মুখতাসার মিন আস-সুনান আন-রাসুলিল্লাহ, এটি জামি আত-তিরমিজি নামে পরিচিত
  • আল-ইলাল আস-সুগরা
  • আজ-জুহদ
  • আল-ইলাল আল-কুবরা
  • আশ-শামাইল আন-নাবাউয়িয়াহ ওয়া আল-ফাদাইল আল-মুসতাফাউয়িয়াহ
  • আল-আসমা ওয়া আল-কুনা
  • কিতাব আত-তারিখ

মাজহাবসম্পাদনা

ইমাম তিরমিজি ইমাম বুখারীর খুব ঘনিষ্ঠ ছিলেন। তিরমিজি শাফি বা হানবালি মাজহাবের অনুসারী ছিলেন। এমন হতে পারে যে তিনি নিজে একজন মুজতাহিদ ছিলেন অথবা ইমাম বুখারীর খুব ঘনিষ্ঠ হওয়ায় কিছু অভিমত অনুযায়ী তিনি তার মাজহাব অনুসরণ করতেন।

মৃত্যুসম্পাদনা

আয-যাহাবির মতানুযায়ী আত-তিরমিজি তার জীবনের শেষ দুই বছর অন্ধ অবস্থায় কাটান।[১০] বলা হয় যে আল্লাহর ভয় বা ইমাম বুখারীর মৃত্যুর কারণে অতিরিক্ত কান্নার জন্য তিনি দৃষ্টিহীন হয়েছিলেন।[৪][৫][১০][১৪][১৫]

ইমাম তিরমিজি ২৭৯ হিজরির ১৩ রজব সোমবার রাতে (৮ অক্টোবর ৮৯২ খ্রিষ্টাব্দ, রোবরার রাত) বুগে মৃত্যুবরণ করেন।[note ১][৭][১০][১৪] তাকে বর্তমান উজবেকিস্তানের তিরমিজ থেকে ৬০ কিমি উত্তরে শিরাবাদে দাফন করা হয়। তিরমিজে তিনি স্থানীয়ভাবে আবু ঈসা আত-তিরমিজি বা "তিরমিজ উতা" (তিরমিজের পিতা) নামে পরিচিত।[২১]


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.