সাক্ষাাৎকারঃ প্রতিবন্ধীদের কলাণে কাজ করেন কুমিল্লার মুরাদনগরের চাপিতলার মামুন চেয়ারম্যান

সাক্ষাাৎকারঃ প্রতিবন্ধীদের কলাণে কাজ করেন
কুমিল্লার মুরাদনগরের চাপিতলার মামুন চেয়ারম্যান

কুমিল্লার মুরাদনগরের ৮ নং চাপিতলা ইউনিয়ন মুরাদনগরের নাগরিক সুবিধা সম্বলিত একটি অনন্য ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের আওতাভূক্ত গ্রামগুলো হচ্ছে ঃ চাপিতলা, উলুমুরিয়া, খাপুরা, পুষষ্কুনিরপাড় ও শ্রীরামপুর। বর্তমানে এ পরিষদে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মোঃ মামুনুর রশিদ ভুইয়া। তিনি অন্যান্য সেবামূলক কাজের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে কাজ করেন। সেজন্য ২ বছর আগে তিনি তাঁর ইউনিয়নের খাপুরাতে গড়ে তুলেছেন “প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। ”  এ সংস্থার সেক্রেটারী মোঃ তাজুল ইসলাম জানান ১৫২ জন প্রতিবন্ধীর সেবা তারা করছেন। তাদের আর্থিক সাহায্যের পাশপাশি  উচ্চতর প্রশিক্ষণের ব্যাপারেও তিনি সহযোগীতা করেন। তাঁর উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে সম্প্রতি আমাদেও প্রতিনিধি মমিন মোল্লার সাথে চেয়ারম্যানের কথা হয়। নি¤েœ আলাপচারিতার বিষয়টি সাক্ষাৎকার আকাওে দেয়া হলে।
প্রশ্নঃ আপনি কত বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে জনগণের পাশে আছেন ?
মামুনঃ প্রথমবার।
প্রশ্নঃ নির্বাচনে আপনার প্রতিশ্রুতি কী ছিল ?
মামুনঃ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং চুরি ডাকাতি,চাঁদাবজী ও সন্ত্রাসমুক্ত  এলাকা গড়ে তোলা। 
প্রশ্নঃ আপনি আপনার প্রতিশ্রুতি পালনে কতটুকু স্বার্থক হয়েছেন ?
মামুনঃ মোটামোটি।
প্রশ্নঃ আপনার এলাকায় বিরাজমান সমস্যাগুলো কী কী ?
মামুনঃ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে প্রভাবশালী গোষ্ঠীর নিকট থেকে বাঁধাপ্রাপ্ত হওয়া। 
প্রশ্নঃ আপনার এলাকায় নাকি চুরি , ডাকাতি, বেশি হয় ?
মামুনঃ খুব বেশি নয়।
প্রশ্নঃ আপনার এলাকার শান্তি-  শৃংখলা রক্ষায় আপনার ভূমিকা কী ?
মামুনঃ একজন জনপ্রতিনিধি হিসেবে শৃংখলা রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব।
 প্রশ্নঃ অপরাধ ও দুর্নীতি দমনে বর্তমান সরকারের প্রচেষ্টার মূল্যায়ণ করুন। 
মামুনঃ মন্তব্য নিস্প্রোয়জন। 
প্রশ্নঃ চেয়ারম্যান পরিষদের আয়ের উৎস কী ?
মামুনঃ ট্যাক্স, ট্রেড লাইসেন্স ইত্যাদি। 
প্রশ্নঃ আয় বৃদ্ধিতে অপনি কি কি   ভূমিকা পালন করেন। 
মামুনঃ জনগণকে সেচ্ছায় টেক্স দিতে অনুপ্রাণিত করি।
প্রশ্নঃ কেউ কেউ বলেন-নির্বাচিত হওয়ার পর আপনারা ভোটারদের কথা ভুলে গিয়ে নিজেদের নিয়েই বেশি ব্যস্ত থাকেন-মন্তব্য করুন।
মামুনঃ প্রশ্নই আসে না। আমি জনগণের নিকট দেয়া ওয়াদা যথাসাধ্য পালনের চেষ্টা করছি। 
প্রশ্নঃ মহিলা প্রতিনিধিগণ আপনাকে কিবাবে সাহায্য করেন ?
মামুনঃ তারা সর্বাত্মকভাবে আমাকে পরিষদের কাজে সহযোগিতা করেন। 
প্রশ্নঃ জনপ্রতিনিধি ছাড়া আপনার আর কোন পরিচয় আছে কী ?
মামুনঃ হ্যাঁ আমার রাজনৈতিক পরিচয় আছে। আমি ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী যুবদলের সাথে যুক্ত রয়েছি। 
প্রশ্নঃ আপনার পেশার সাথে সংশ্লিষ্ট সুখ-দুঃখের কথা বলুন।
মামুনঃ আমি জনপ্রতিনিধি হিসেবে জনসেবায় নিয়োজিত থাকলেও মূলতএকজন ক্ষুদ্র ববসায়ী। বর্তমানে চেয়ারম্যান হিসেবে জনসেবা দিতে গিয়ে মাঝে মাঝে চরম ভোগান্তিতে পড়তে হয়।
প্রশ্নঃ আপনার রাজনৈতিক পরিচয়জনিত সুবিধা-অসুবিধার কথা বলুন। 
মামুনঃ আমি বাংলাদেশ জাতীয়তাবদী  দল এর যুব দলের সাথে থাকায় আমার নামে একাধিক মিথ্যা মামলা রয়েছে।
প্রশ্নঃ আপনার পরিষদকে আদর্শ পরিষদ মনে করেন কেন?
মামুনঃ অন্যান্য ইউনিয়নের তুলনায় আমি এবং আমার পরিষদ জনগণের চাহিদা পূরণে অধিক আন্তরিক , তাই এ পরিষদকে আদর্শ পরিষদ মনে করি। ০৭/০৩/২০১৩


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.