দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নবাসী এগিয়ে যাচ্ছে
মমিনুল ইসলাম মোল্লাবিভিন্ন আর্থ-সামাজিক -রাজনৈতিক ও ধর্মীয় কাজে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছেন দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ জসিম উদ্দিন। তিনি ১০ ডিসেমাবর ঢাকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে জাতীয় মানবাধিকার সোসাইটি কর্তৃক হিউম্যান রাইটস এ্যাওর্য়ার্ড-১১ লাভ করেন। আদর্শ ইউপি চেয়ারম্যান হিসেবে ডাঃ জসিম উদ্দিন সম্মাননা ক্রেস্ট, ও সনদপত্র লাভ করেন। তার নেতৃত্বে ইউসুফপুর ইউনিয়নের জনসাধারণ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছেন।
এ ইউনিয়নের আওতাধীন গ্রামগুলো হচ্ছে ১.ইউসুফপুর:-৫০০০ জন, ২.নবীপুর:-২৫০০ জন, ৩.মহেশপুর:-৩৫০০ জন,৪.শিবপুর:-২২৩১ জন,৫.পৈরাংকুল:-২০০০ জন,৬.মোগসাইর:-২৮০০ জন।২নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদের আয়তন ৬.৫০ বর্গ কি:মি:এবং লোকসংখ্যা: ১৮,০৩১ জন। এছাড়া হাট/বাজারের সংখ্যা-৩টি,উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- বাস এবং সিএনজি, শিক্ষার হার: ৮০%(২০০১ সালের আদমশুমারী অনুসারে),সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৭টি,বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ২টি,উচ্চ বিদ্যালয়- ৩টি, নিম্ন মাধ্যমিক-১টি, মাদ্রাসা-৩টি,মহিলা মাদ্রাসা-১টি,গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান -২টি,ঐতিহাসিক পর্যটন স্থান- ১টি,ইউপি নতুন ভবন স্থাপিত কাল : সাল ২০০৯ইং।
এ ইউনয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে রয়েছেঃ১.মান্নান মুন্সীর বাড়ী হইতে জারু মার্কেট পর্যমত্ম রাস্তা নির্মাণ.২.কর্মকার বাড়ী হইতে আইডিয়াল হাইস্কুল পর্যন্ত রাস্তা নির্মাণ.৩.পেশকার বাড়ী হইতে নবীপুর পর্যন্ত রাস্তা নির্মাণ.৪.ইউসুফপুর দানিস মার্কেট হইতে মজিদ ডা: বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ.৫.হালিম মাষ্টারের বাড়ী হইতে শাহেনা মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ.৬.মালেক মিয়ার বাড়ী হইতে বিরেশ্বর বাড়ীর ব্রীজ পর্যন্ত রাসত্মা নির্মাণ.৭.এতিম খানা মসজিদ হইতে পদুয়ার পাড় পর্যন্ত রাস্তা নির্মাণ.৮.হাসান মার্কেট হইতে কেয়ামুদ্দী বাড়ী হয়ে ছোরত আলীর বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ.৯.মোসলেমের বাড়ী হইতে ছোটশালঘর মজিদ বেপারী বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ.১০.মহেশপুর আজিজ মেম্বারের বাড়ী হইতে পেয়ারাকান্দি মাদ্রাসা পর্যমত্ম রাস্তা নির্মাণ.। অতীতে সাবেক চেয়ারম্যান ১.হাছান আলী সরকার,২. আবদুর রহিম চৌধুরী,৩.আকামত আলী,৪.আলহাজ্ব ডা: জসিম উদ্দিন ও মো:জিয়াউল হোসেন (বাবুল) এ এইউনিয়নের উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন।
বর্তমানে আলহাজ্ব ডা:জসিম উদ্দিন.চেয়ারম্যান.তার সহযোগী সদস্য মোসা:শাহেনা বেগম-(সংরক্ষিত১,২,৩). মোসা:সাহিদা বেগম, মহিলা -(সংরক্ষিত৪,৫,৬). মোসা:জোৎস্না বেগম-(সংরক্ষিত৭,৮,৯); এছাড়া মো:আবুল কালাম -১নং ওয়ার্ড ,মো:বিলস্নাল হোসেন -২নং ওয়ার্ড ,মো:মিজানুর রহমান- ৩নং ওয়ার্ড ,মো:আবদুর রশিদ-৪নং ওয়ার্ড ,মো:বজলুর রহমান-৫নং ওয়ার্ড ,মো: আলী আহম্মদ-৬নং ওয়ার্ড ,মো:কামাল হোসেন-৭নং ওয়ার্ড ,মো:আবু ইউসুফ-৮নং ওয়ার্ড ,মো;নোয়াব মিয়া-৯নং ওয়ার্ড; এর সহযোগীতায় এ ইউনিয়নের ৬টি গ্রামের আথর্-সামাজিক-ধমীর্য় ও ক্রিড়া উন্নয়নমূলক কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য ,২০১১ সালে মফিজ উদ্দিন স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট ফুটবল প্রতিযোগিতায় এ ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। ডাঃ জসিম উদ্দিন বলেন-“আল্লাহ্ যতদিন বাঁচিয়ে রাখে ততদিন জনগণের সহযোগীতায় সেবামূলক কাজ কওে যাব ,ইনশাল্লাহ।”