দেবিদ্বারে শিক্ষা সেবায় ১৬টি কেজি স্কুল


দেবিদ্বারে শিক্ষা সেবায় ১৬টি কেজি স্কুল

মমিনুল ইসলাম মোল্লা॥ দেবিদ্বার উপজেলা কমপ্লেক্সের ১ বর্গ কিলোমিটারের মধ্যে ১৬টি কিন্ডারগার্টেন রযেছে। প্রত্যেকটি কিন্ডার গার্টেনই মানসম্মত শিক্ষা দেয়ার কথা বলছে। এগুলোর মধ্যে চান্দিনা রোডে রয়েছে মেরিট হোম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, দেবিদ্বার ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুল, ডা. জসিম উদ্দিন ক্যামব্রিজ স্কুল, হিলফুল ফুযুল স্কুল এবং এবছর তৈরি হয়েছে আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমী উক্ত কেজি স্কুলগুলোর অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং একাডেমিক সাফল্য নিয়েই এ নিবন্ধ। মেরিট হোম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজঃ চান্দিনা রোডে গেলে প্রথমেই চোখে পড়ে এ বিদ্যালয়টি। খাদ্য গুদামের পশ্চিম পাশে এর অবস্থান। ২০১১ ও ২০১২ সালের সমাপনী পরীক্ষায় এ বিদ্যালয় থেকে শতভাগ পাসসহ ৭ জন জিপিএ -৫ পেয়েছে। অধ্যক্ষ একেএম মোরশেদ আলম (এমএসএস রাষ্ট্রবিজ্ঞান) এর সুদক্ষ পরিচালনায় ২০ জন শিক্ষকের প্রচেষ্টায় প্রজেক্টর ব্যবহার ও কুরআন শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে বিদ্যালয়টি সাফল্যের সাথে এগিয়ে চলছে বলে জানালেন সাইফুল ইসলাম মাসুম। বর্তমানে প্রায় দুই’শ ছাত্র-ছাত্রী রয়েছে এ প্রতিষ্ঠানে।
দেবিদ্বার ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুলঃ লিফলেটের গায়ে লিখা রয়েছে- দেবিদ্বারে এই প্রথম মাল্টিমিডিয়া ক্লাস রুমের সুবিধা নিয়ে এবং সম্পূর্ণ ক্যাডেট এর আলোকে এ স্কুল পরিচালিত হয়। বিদ্যালয়টির বয়স ২ বছর। ছাত্র-ছাত্রী ২৭৫ জন, শিক্ষক ৩০ জন, সমাপনী পরীক্ষায় এ প্লাস ২ জন, নিজস্ব মাইক্রেবাস ও মিড ডে মিল এ প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলে জানালেন ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। ডা. জসিম উদ্দিন ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলঃ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত প্রতিযোগীতায় ২০১০ সালে নৃত্য, দাবা ও ক্যারামে জাতীয় চ্যাম্পিয়ন, ২০১১ সালে নৃত্যে বিভাগীয়, ক্যরামে জাতীয় এবং ২০১২ সালে দাবা ও ক্যারামে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করে এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। চান্দিনা রোডে এর অবস্থান। ২০১২ সালের সমাপনী পরীক্ষায় এ প্লাস পেয়েছে ৮ জন। অধ্যক্ষ আলী ইমামের প্রচেষ্টায় নিজস্ব ভবন ও প্রশস্থ খেলার মাঠের ব্যাতিক্রমী বৈশিষ্ট নিয়ে বিদ্যালয়টি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে। আইডিয়েল প্রি-ক্যাডেট স্কুলঃ মাধ্যমিক শিক্ষক সমিতির (দেবিদ্বার) সাবেক সেক্রেটারী তাজুল ইসলামের  নেতৃত্বে ২০১৩ সালে শুরু হয়েছে এ বিদ্যালয়টি। চান্দিনা রোডে পূর্বাশা আবাসিক এলাকায় এর অবস্থান। সরকারি ক্যাডেট কলেজে ভর্তির উপযোগী করে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য । 09/01/2013


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.